রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তা পত্রিকার পঞ্চম বর্ষ পদার্পণ উপলক্ষে পত্রিকাটির উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দৈনিক হৃদয় বার্তার সম্পাদক ও প্রকাশক জি.এম. মোশাররফ হোসেন। আলোচনা সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল, সময় টিভির মমতাজ আহমেদ বাপ্পী, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, এটিএন বাংলার এম কামরুজ্জামান, দৈনিক সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি সাপ্তাহিক মুক্ত স্বাধীনের সম্পাদক মো. আবুল কালাম, বৈশাখী টিভির শামীম পারভেজ, হৃদয় বার্তার নির্বাহী সম্পাদক আহসানুর রহমান রাজীব, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, প্রথম আলোর ইমতিয়াজ উদ্দীন, স্টার নিউজের গাজী ফরহাদ, বাংলানিউজের তানজির কচি, সাতক্ষীরার খবরের এসএম মহিদার রহমান, দৈনিক বাংলার আবু সাঈদ প্রমুখ। বক্তারা বলেন, একটি গণমাধ্যমের মূল শক্তি হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ, নিরপেক্ষতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা। দৈনিক হৃদয় বার্তা অল্প সময়ের মধ্যে সাতক্ষীরার মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ডের খবর তুলে ধরে পাঠকের আস্থা অর্জনের চেষ্টা করছে। সমাজের অসংগতি, অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি ইতিবাচক উদ্যোগ ও সম্ভাবনাকে সামনে আনতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামী দিনেও সাহসিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন এনপিবির হোসেন আলী, গ্রিন টেলিভিশনের মীর খায়রুল আলম, দ্য এডিটরসের রেজাউল করিম, সাতক্ষীরা কমিউনিটির উম্মে ফুয়ারা, রবিউল ইসলাম, আবু রায়হান, রাজু সিদ্দিকী, ইমন হোসেন, আবু জাফর ও হাবিবুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন। আলোচনা সভা শেষে অতিথিরা উৎসবমুখর পরিবেশে দৈনিক হৃদয় বার্তার প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা