বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

সরকারের ২২দিনের নিষেধাজ্ঞা শেষে চলছে কুয়াকাটা জেলেদের সাগরে নামার প্রস্তুতি,,

কলাপাড়া উপজেলা প্রতিনিধি মোঃ রহিম সিকদার,,

ইলিশ সংরক্ষণে সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে কুয়াকাটা উপকূলের জেলেরা গভীর সমুদ্রে যাওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। ফলে মহিপুর ও আলিপুর মৎস্য বন্দর আবারও কর্মচাঞ্চল্যে সরব হয়ে উঠেছে।শনিবার (২৫ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকেই সমুদ্রে নামবেন জেলেরা। চলতি বছরের ৪ অক্টোবর থেকে প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণের জন্য নদী ও সমুদ্রে মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এসময় উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ-পুলিশ টানা অভিযান পরিচালনা করেছে।
জেলেরা এই সময় জাল মেরামত, ট্রলার পরিষ্কার এবং বরফ সংগ্রহের মতো প্রস্তুতি কার্যক্রমে ব্যস্ত ছিলেন। বিরতির পর রুপালি ইলিশ শিকারের জন্য প্রত্যেকেই আশাবাদী। তবে জলবায়ু পরিবর্তন, নদীভাঙন, সমুদ্রে চর জেগে ওঠা এবং মোহনায় নাব্য সংকটের কারণে ইলিশের আবাসস্থল পরিবর্তনের শঙ্কাও প্রকাশ করেছেন তারা।কলাপাড়া উপজেলা মৎস্য অফিসের তথ্যমতে, উপজেলার ১৮,৩০৫ জন নিবন্ধিত জেলে নিষেধাজ্ঞার সময় ২৫ কেজি করে ভিজিএফ চাল পেয়েছেন। তবে স্থানীয় জেলেরা সরকারি বরাদ্দের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলেছেন। প্রকৃত জেলেদের তালিকা হালনাগাদ করার দাবিও জানিয়েছেন তারা।
জেলে আব্দুর আনছার মিয়া বলেন, ‘ভরা মৌসুমে ইলিশ কম পাওয়া গেছে। নিষেধাজ্ঞার সময় বেকারত্বে দিন কেটেছে। বাজারে জিনিসপত্রের যে দাম তাতে ২৫ কেজি চাল দিয়ে সংসার চালানো কঠিন ছিল।তাও আবার ঠিক মত জেলেরা পায়না সে বলে ওনেকে জেলে না তারাও চাল পায় এবার আবার সমুদ্রে যাবো। আশা করি অনেক ইলিশ ধরা পড়বে।’আরেক জেলে মো. জাকির বলেন, ‘এনজিও থেকে ঋণ নিয়েছি। মাছ না ধরলে কিস্তি দেয়ার উপায় থাকে না। নিষেধাজ্ঞার সময়টা আমাদের জন্য অনেক কষ্টের ছিল। এখন মধ্যরাত থেকেই সমুদ্রে নামবো, আশা করি আশানুরূপ ইলিশ পাবো।’
আলিপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি আব্দুল কালাম হাং বলেন, ‘২২ দিন আমাদের ব্যবসা প্রায় বন্ধ ছিল। জেলেরা সমুদ্রে নামলেই আমরা আবার কাজ শুরু করবো। আশা করি এবার প্রচুর ইলিশ ধরা পড়বে, জেলেদের কষ্ট কিছুটা লাঘব হবে।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা শেষে উপকূলের জেলেরা সমুদ্রযাত্রার প্রস্তুতি নিয়েছে। আশা করছি অনুকূল আবহাওয়া থাকলে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে এবং তারা আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।