মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ধামরাইয়ে ৫ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৩০ লাখ টাকা জরিমানা শেরপুর জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম, ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ বছর পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার, নারী কাবাডি দলকে প্রতিমন্ত্রীর অভিনন্দন মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের ঝিনাইদহ কোটচাঁদপুরে ব্রিজের নিচে বস্তাভর্তি মাংস উদ্ধার, এলাকায় তীব্র আতঙ্ক ও রহস্য। নলডাঙ্গায় আইনশৃঙ্খলা সভা ও জাতীয়  আইনগত সহায়তা দিবস পালিত মনপুরায় বিদ্যুৎ সংকটে ক্ষুব্ধ জনতা, বিদ্যুৎ অফিসে তালা নবীনগরে বিদ্যুৎহীনতায় মোমবাতির আলোয় এসএসসি-দাখিল পরীক্ষা, দুর্ভোগে ৪,৪৭৪ পরীক্ষার্থী কর্মস্থলে অনুপস্থিতি: শোকজের মুখে মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন”

সরকারী কাজে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগে থানায় জিডি

খন্দকার  জলিল, জেলা প্রধান, পটুয়াখালী।

​পটুয়াখালীর গলাচিপায় সরকারী খাল খননের কাজে বাধা প্রদান এবং এর প্রতিবাদ করায় জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. হেলাল উদ্দিনকে হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

​সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, সাংবাদিক মো. হেলাল উদ্দিন গলাচিপা উপজেলার পক্ষিয়া গ্রামে তার নিজ বাড়ির সামনে সরকারী একটি খাল খননের কাজ চলাকালীন সেখানে অবস্থান করছিলেন। ওই সময় স্থানীয় বিবাদী মো. দেলোয়ার ফরাজী (৪৫) মো. মনির ফরাজী (৩৬) এবং মো. আনোয়ার ফরাজী (৫০) সহ তাদের সহযোগীরা সরকারী কাজে বাধা প্রদান করেন এবং খনন কাজে নিয়োজিত ভেকু চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।
​ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক হেলাল উদ্দিন গালিগালাজ করতে নিষেধ করলে এবং সরকারী কাজে বাধা দিতে বারন করলে বিবাদীরা তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা তাকে জনসম্মুখে হেনস্তা করেন এবং একপর্যায়ে তাকেসহ তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করেন। এ সময় তাদের আর্ত চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিবাদীরা স্থান ত্যাগ করেন।

​এই ঘটনার পর জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক হেলাল উদ্দিন সোমবার (২৭ এপ্রিল) গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে সাধারণ ডায়েরী ভুক্ত করেছে যার নম্বর ১৩৮৭ তারিখ ২৭/০৪/২০২৬ খ্রী:

বর্তমানে সাংবাদিক হেলাল উদ্দিন ও তার পরিবার এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে সাংবাদিক হেলাল উদ্দিন বলেন, একজন সংবাদকর্মী এবং সচেতন নাগরিক হিসেবে তিনি সরকারি কাজে বাধা দেওয়ার প্রতিবাদ করেছিলেন। কিন্তু বিবাদীরা আইন অমান্য করে তাকে লাঞ্ছিত করেছে এবং বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

​গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো জিল্লুর রহমান জানিয়েছেন, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা