শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা দেশের জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী গোমস্তাপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার শুভ উদ্বোধন। টেকনাফের শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ২২ হাজার ইয়াবাসহ আটক ২ টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ আটক ১

শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : গাজীপুরের শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার মাওনা ইউনিয়নের উত্তরপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তানিম হোসেন উপজেলার মাওনা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মো. রুকন উদ্দীনের ছেলে। তানিমের স্বজন মনির হোসেন বলেন, এক মেয়ের সঙ্গে পাঁচ বছরের প্রেমের সম্পর্ক চলছে। হঠাৎ করে ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। এমন খবর পেয়ে অভিমানে তিনি আত্মহত্যা করেন। মনির হোসেন আরও জানান, গতকাল (বুধবার) দিবাগত রাতে খাবার শেষে পাশের রিকশা গ্যারেজে ঘুমাতে যান তানিম। সকাল ৮টার দিকে চালকেরা গ্যারেজে রিকশা আনতে গিয়ে দেখেন তানিম ফাঁসিতে ঝুলে রয়েছেন। পরে স্বজন ও আশপাশের লোকজন পুলিশে খবর দেয়। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা