বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের খেলা শুরু ১৮ জুলাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী শহরের যানজট নিরসনে সাতক্ষীরা জেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গা জেলা পুলিশের কল্যাণ সভা: প্রশংসনীয় কাজের’ স্বীকৃতি পেলেন ১০ পুলিশ সদস্য মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। খালিয়াজুরীতে ছাত্র দলের নতুন কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে, পলিন সভাপতি ও হৃদয় সম্পাদক। জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত: শিবপুরে উন্নয়ন কার্যক্রমে সবার অংশগ্রহণের আহ্বান ইউএনওর ১৮ জাুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে নেছারাবাদ উপজেলায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। হরিণাকুণ্ডুতে পল্লী উন্নয়ন দিবস পালিত গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শ্রীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত।

শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার।

গাজীপুরের শ্রীপুরে, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সমবায়ীদের মাঝে ঋণ এবং গাছের চারা বিতরণসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

(৬’ই জুলাই২০২৬)সোমবার সকালে উপজেলা প্রশাসন ও বিআরডিবির উদ্যোগে দিবসটি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা অডিটোরিয়াম রুমে এক আলোচনা সভা, সুফলভোগীদের মাঝে ঋণের চেক হস্তান্তর এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঞার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

এ সময় শ্রীপুর (U.C.C-এর চেয়ারম্যান মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফ হোসেন উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতা এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

‎আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং স্বাবলম্বী সমাজ গঠনে পল্লী উন্নয়নের ভূমিকার কথা তুলে ধরেন।

‎প্রধান অতিথি অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু (এমপি) তাঁর বক্তব্যে বলেন, গ্রামীণ জনপদের মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ঋণ সহায়তার সঠিক ব্যবহারের মাধ্যমে উদ্যোক্তা তৈরি ও পল্লী অঞ্চলের জীবনযাত্রার মান উন্নত করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ ভুঞা বলেন, সুফল ভোগীদের দেওয়া এই ঋণ যেন তাদের অর্থনৈতিক ভিত মজবুত করতে পারে, প্রশাসন সেদিকে লক্ষ্য রাখছে। একই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা রোপণের ওপর জোর দেন তিনি।

আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে সুফল ভোগীদের মাঝে ঋণের চেক হস্তান্তর করা হয় এবং পরিবেশ সুরক্ষায় প্রত্যেকের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা