রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত।

শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার:

গাজীপুরের শ্রীপুরে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(৬’ই জুন ২০২৬) শনিবার, দুপুরে মাওনা পপুলার রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ আলফাজ উদ্দিন স্বপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহাগ ভান্ডার এবং শুভেচ্ছা বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি শ্রীপুর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা ও যুগান্তর পত্রিকা শ্রীপুর প্রতিনিধি সাংবাদিক মোঃ আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্টা হাজ্বী তাঁজ উদ্দিন আহমেদ এবং দৈনিক বাংলাদেশের ভোর-এর সম্পাদক ও ক্লাবের সম্মানিত সদস্য মোঃ সাইফুল ইসলাম (দীপু)।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান ইকবাল, শাহাদাত হোসেন আবির, কামাল পাশা, সজীব ঢালী, সুমন প্রধান, শেখ মোঃ হুমায়ুন কবির, আলমগীর হোসেন সাগর, শামীম আল মামুন, শেখ জসিম উদ্দিন, এনামুল হক (মিস্টার), শামসুদ্দিন বাবর,সহ শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সাংবাদিকরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তারা বলেন, একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল মালেক, উপস্থিত সকল সাংবাদিক সহ শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা