বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার

শৈলকুপায় ফায়ার সার্ভিসও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে  র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত

ঝিনাইদহের শৈলকুপায় “অগ্নি নিরাপত্তায় সচেতনতায় ফায়ার সার্ভিসও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে  র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। “দুর্যোগে আমাদের একটাই পথ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার সকালে শৈলকুপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ রুহুল আমিন। এসময় তাঁদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শৈলকুপা ফায়ার স্টেশন প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফায়ার স্টেশনে এসে শেষ হয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মহিউদ্দিন ফায়ার সার্ভিসে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির বিশদ বিবরণ দেন। তিনি অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় ব্যবহৃত সরঞ্জামের কার্যকারিতা এবং জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সেবার মান উন্নয়নে ফায়ার সার্ভিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিস সপ্তাহের এ আয়োজন সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা