শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা * মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা

শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

: ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শৈলকুপা পৌর শাখার আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার পৌর এলাকার সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। শিবিরের পৌর সভাপতি মোঃ মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবুল কাছেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শৈলকুপা পৌর সভাপতি মোঃ তোরাবুল ইসলাম। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী ও সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলকে ঘিরে বিকাল থেকেই কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, আত্মসংযম ও ত্যাগের মাধ্যমে ব্যক্তি ও সমাজ গঠনে রমজান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিলটি সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা