শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুরে রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উত্তাল গোলচত্বর “দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন ঘটনা থামবে না” বিক্ষোভকারীদের দাবি। শৈলকুপায় ডাকাতির শিকার মনিরুলকে অটোভ্যান উপহার দিল জামায়াত রাজবাড়ীর শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন উত্তম ঘোষ। লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কাভার্ডভ্যান। কাজ না করেই লাখ টাকা উত্তোলন! গাড়াদহ ইউনিয়নে প্রকল্পের অর্থ লোপাটের অভিযোগে তোলপাড় শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের স্থায়ী কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সিরাজগঞ্জে বিটুমিনবাহী ট্রাক উল্টে নারীর মৃত্যু কুতুপালং ক্যাম্পে র‌্যাবের অভিযান: ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেফতার ময়মনসিংহ রেঞ্জের মাসিক পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন ফারহানা ইয়াসমিন

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সাতক্ষীরার সকল সামাজিক সংগঠনের ব্যানারে এ মানববন্ধনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী, যুবক-যুবতী ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

ইয়ুথ এডাপটেশন ফোরামের সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সাতক্ষীরা যুব পানি কমিটির সভাপতি মো. হোসেন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সহ-সভাপতি রাহাতুল ইসলাম বাপ্পা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার সাবেক সহ-সভাপতি মিলন বিশ্বাস, একশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর প্রিয়াংকা সেন মৌ, ছাত্রনেতা আল ইমরান ইমু, বখতিয়ার হোসেন, সাতক্ষীরা ইয়ুথ অ্যালায়েন্সের সভাপতি মুশফিকুর রহমান, ইয়ুথ হাবের উপদেষ্টা সাকিব হোসেন, আমরা বন্ধুর সদস্য সাকিবুল হাসান, ধর্ষণ প্রতিরোধ মঞ্চের উম্মে ফোয়ারা, প্রান্তিক যুব সংঘের সম্রাট হোসেন এবং সিডোর প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসার ওপর ঘটে যাওয়া নির্মমতা পুরো সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। এমন পাশবিক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে শিশু নির্যাতন, নারী সহিংসতা ও ধর্ষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে এ ধরনের অপরাধ আরও বাড়বে। তাই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা