শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ০৯টি মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেল একজন আসামি আটক।

মোঃ মুকুল হক, স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ২ নং শাহাবাজপুর ইউনিয়নের সোনামাসজিদ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ০১জন আসামীসহ ০৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেল জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৯:০০ টার সময় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সোনামসজিদ বিওপি হতে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামস্থ মধ্যবাজার সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় টহল দল মোঃ সালাউদ্দিন (৩৬), পিতা-মোঃ ইসমাইল হোসেন, গ্রাম-চাঁদপুর, ডাকঘর-মোল্লাটোলা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ০৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেলসহ (Hero HF Delux 100cc) ঘটনাস্থল হতে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীসহ মোবাইল ফোন এবং মোটরসাইকেল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। প্রকাশ থাকে, এই ব্যাটালিয়ন বিগত ০৩ (তিন) মাসে সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ১৪০টি চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়েছে।এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা