শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিএনপির অঙ্গীকার: আনোয়ারুজ্জামান আনোয়ার

ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার বলেছেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে এনেছিল। তবে বর্তমান অন্তবর্তীকালীন সরকার সেটিকে পুনরুদ্ধারের চেষ্টা করছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতে যে সরকার ক্ষমতায় আসবে, তারা শিক্ষা খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এর উন্নয়নে ব্যাপক কর্মকাণ্ড পরিচালনা করবে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষার মান উন্নয়নে আরও ব্যাপক ভূমিকা রাখবে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে শেরে বাংলা নগর পূর্ব রাজাবাজারস্হ নাজনীন স্কুল এন্ড কলেজের নবীন ররণ- ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,
তোমাদের প্রথম কাজ হলো লেখাপড়া করা। মাদককে ‘না’ বলতে হবে, বখাটে ও খারাপ মানুষের কাছ থেকে দূরে থাকতে হবে। নিজেদের মধ্যে আত্ম-সমালোচনা ও আত্মবিচার গড়ে তুলতে হবে। সবসময় বাবা-মায়ের কথা, সমাজের কল্যাণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সুনামের কথা চিন্তা করবে। তাহলেই তোমরা কখনোই খারাপ কাজে জড়াবে না।

তিনি আরও যোগ করেন, আমি বিশ্বাস করি-শিক্ষা ও খেলাধুলার বাইরে তোমাদের মনোযোগ দেওয়া উচিত নয়। যতক্ষণ পর্যন্ত শিক্ষা জীবন সম্পূর্ণ না হয়, ততক্ষণ অন্যদিকে মনোযোগী হওয়া ঠিক নয়। তোমাদের ভবিষ্যৎ কর্মজীবন ও সফলতা নির্ভর করছে আজকের শিক্ষার উপর।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও বিশিষ্ট সমাজ সেবক সাইদা বানু লুবনা, মিরপুর জোনের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের ফকির।

স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম সরকার এর সভাপতিত্বে শেরে বাংলা নগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ তোফায়েল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম শমীম আহমেদ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা