রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা।

নিজস্ব প্রতিবেদক :- ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সেখানে ফাতেহা পাঠ, দোয়া ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা শ্রদ্ধা জানান। জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও সেখানে উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, আজ এক ঐতিহাসিক মুহূর্তে আমরা উপনীত হয়েছি, যখন দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।
মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে দখলমুক্ত করেছি এবং গণতন্ত্রের মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সীমাহীন ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করেছেন—তাঁদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা