বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ উদ্বোধন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির (আংশিক) ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

শরীয়তপুরের জাজিরায় ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তুহিন মাদবর (২৪) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (৯ মার্চ ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে জাজিরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খোশাল শিকদার কান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক নজিবুল ইসলামসহ একটি রেইডিং টিম ওই এলাকায় অভিযান চালায়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তুহিন মাদবরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে একটি পলিথিন প্যাকেটে থাকা কমলা রঙের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
আটক তুহিন মাদবর জাজিরা পৌরসভার খোশাল শিকদার কান্দি এলাকার শহর আলী মাদবরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় জাজিরা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এর আগে গত ২ মার্চ তুহিনের বড় ভাই আবুল মাদবরকে আটকের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাড়িতে অভিযান চালালে তিনি পালিয়ে যান।
অভিযোগ রয়েছে, ওই অভিযানের সময় তথ্য সংগ্রহ করতে যাওয়া সাংবাদিক মানজারুল ইসলাম মিলনকে দোষারোপ করে তুহিনের সিন্ডিকেটের সদস্যরা দলবল নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় সাংবাদিক মিলনসহ তিনজনকে মারাত্মকভাবে আহত করা হয়।
এ ঘটনায় সাংবাদিক মানজারুল ইসলাম মিলন বাদী হয়ে জাজিরা থানায় একটি এজাহার দায়ের করেছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা