বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ ও অপর আরেকটি ধর্ষণ মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত৷ উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি ঝিনাইদহের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ্যাকশান শুরু মাদ্রাসায় শিশু যৌন নির্যাতন: বিচারের পাশাপাশি দরকার প্রাতিষ্ঠানিক সংস্কা জেলেদের প্রাপ্য চাল না দিয়ে হুমকি,,ডাবলুগঞ্জের ইউপি সদস্য বাবুল গাজীর বিরুদ্ধে অভিযোগ দূর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটঘরিয়ায় জাল দলিলের মাধ্যমে নামজারি করে জমি আত্মসাতের চেষ্টা বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা

শরীয়তপুর ডামুড্যা প্রেসক্লাবে মৌসুমি ফল উৎসব

 

শরীয়তপুর বিশেষ প্রতিনিধিঃ আবুআলম

“দেশি ফলে বেশি বল”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে,
আনন্দ মুখর পরিবেশে ডামুড্যা প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাহারি রং ও স্বাদের বিভিন্ন ধরনের দেশীয় মৌসুমি ফল দিয়ে সাজানো হয় এই আয়োজন ।
রবিবার (২২ জুন) সন্ধ্যা ৭ টায় ক্লাব মিলনায়তনে এই উৎসবের আয়োজন করা হয়। এতে প্রেসক্লাবের সদস্য ও উপজেলার সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেসক্লাব সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান এর পরিচালনায় এই অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন স্টার নিউজের জেলা প্রতিনিধি মোঃ মিরাজ সিকদার, ডামুড্যা প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল ইসলাম, দৈনিক ইত্তেফাক ও ডেইলি নিউন্যাশনের প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম খোকন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোহাম্মদ নান্নু মৃধা, ডামুড্যা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি কালাম সরদার, চ্যানেল এস এর প্রতিনিধি সোহেল রানা, এশিয়ান টিভি প্রতিনিধি মাহাবুবুর রহমান, সংবাদ মোহনার প্রতিনিধি সফিকুল ইসলাম ভূঁইয়া, ইয়ামিন কাদের নিলয়, সহ উপজেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এক সময় দেশের গ্রামে গঞ্জে বিভিন্ন ধরনের ফল পাওয়া যেতো। কালের পরিক্রমায় বহু দেশি জাতের ফল হারিয়ে যাচ্ছে। দেশীয় পুষ্টিগুণ সমৃদ্ধ ফলের জায়গায় এখন আমদানি করা ফল বাজার দখল করে নিয়েছে। দেশেও ফল বিলুপ্ত প্রায় ফলগুলো কীভাবে আবার ফিরিয়ে আনা যায় সে বিষয়ে দেশের কৃষি গবেষণা বিভাগের প্রতি আহ্বান জানানো হয়। এতে করে পুষ্টিগুণের পাশাপাশি এসব ফলের সঙ্গে আমাদের নতুন প্রজন্ম পরিচিত হতে পারবে অনেকেই দেশিও ফলের নামই জানে না খাবে কোথায় থেকে ।

আজকের আয়োজনে ছিল আম, জাম,কাঁঠাল, পেয়ারা, আনারস, কাউ, ডেউয়া, লটকন,কামরাঙ্গাসহ নানা ধরনের রসালো ফল। নিয়মিত এই ধরনের আয়োজন করবে বলে জানেন আয়োজক কমিটি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।