সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

লালমোহনে লিচুর বাম্পার ফলনের আশা।

মোঃ জিয়াউদ্দিন জেলা বিশেষ প্রতিনিধি (ভোলা)

ভোলা লালমোহনে লিচু বাগানে মুকুলে ছেয়ে গেছে চারিদিক।
ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে চলতি মৌসুমে লিচুর বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় চাষিরা। লিচুর মুকুলে চারদিকের পরিবেশ মুগ্ধ হয়ে উঠেছে। আনন্দ উল্লাস হাসি ফুটেছে চাষিদের মুখেও। এ অঞ্চলের আবহাওয়া লিচুর জন্য বেশ উপযোগী হওয়ায় এখানে প্রচুর লিচুর বাগান গড়ে উঠেছে। এখানকার লিচু রসালো ও স্বাদ বেশি হওয়ায় সুনামও রয়েছে দেশজুড়ে।
লিচু চাষ করে লালমোহন উপজেলার চাষিদের অনেকেই স্বাবলম্বী হয়ে উঠেছেন। এতে অনেকে লিচু চাষের প্রতি আগ্রহ দেখাচ্ছে। মিষ্টি ও রসালো স্বাদের বিভিন্ন জাতের লিচুর সমাহার রয়েছে বাগানগুলোতে। এসব বাগানে বিভিন্ন জাতের বোম্বাই, কালিপুরী, চায়না-থ্রি ও দেশি লিচুর সমারোহ রয়েছে।
উপজেলার কালমা ইউনিয়ন ও ধলীগৌরনগরের বিভিন্ন গ্রামগঞ্জে লিচুবাগানে গিয়ে দেখা গেছে, বাগানে গাছগুলোতে ফুল এসেছে। গুটিও হয়ে গেছে।
স্থানীয় লিচু চাষিরা জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে এই এলাকায় লিচু কিনতে আসেন পাইকাররা। তবে এবার পরিবেশের কারণে লিচুর গুটি ঝরে যাচ্ছে। তবুও লিচুর বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় লিচু চাষিরা।
লিচু বাগানের মালিক কামাল ও নাজমুল জানান, ৫ বছর ধরে লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলের চাষ করে ভালোই চলছিল। গত দু-তিন বছর প্রাকৃতিক সমস্যার কারণে লিচুর ফলন কমে আসছে। তারপর এবার ভালো ফলনের আশা করছেন চাষিরা।
লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এই অঞ্চলের চাষিরা অনেক পরিশ্রমী। ভালো ফলন পাওয়ার জন্য তারা অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কৃষি অফিস থেকে সবসময় তাদের কৃষিকাজে পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন চাষিদের মৌসুমি ফল চাষে উদ্বুদ্ধ করতে নানা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা