শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক, উস্কানি মূলক পোস্টে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন, চুয়াডাঙ্গায় আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ। লালমোহনে যৌতুকের দাবিতে গৃহবধূ মারজিয়ার ওপর নির্যাতনের অভিযোগ কক্সবাজারে অস্ত্র-ইয়াবাসহ দুইজন আটক চারবার ডিএমপির শ্রেষ্ঠ ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি ছানোয়ার হোসেন ঝিনাইদহ ১১ কোটি টাকার আধুনিক কসাইখানার উদ্বোধন, নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৫০ হাজার টাকা জরিমানা, ভেকু জব্দ

লালমোহনে যৌতুকের দাবিতে গৃহবধূ মারজিয়ার ওপর নির্যাতনের অভিযোগ

স্টাফ রিপোর্টার, মোঃ জামাল উদ্দিন:

ভোলা জেলার লালমোহন উপজেলার ৩নং ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এক গৃহবধূর ওপর যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় আড়াই থেকে তিন বছর আগে সামাজিক ও ধর্মীয় রীতিনীতি অনুযায়ী মারজিয়ার সঙ্গে রাসেলের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর কিছুদিন তাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে চললেও পরবর্তীতে যৌতুকের দাবিকে কেন্দ্র করে পারিবারিক কলহের সৃষ্টি হয়।
ভুক্তভোগী মারজিয়ার অভিযোগ, তার স্বামী রাসেল, শ্বশুর বাবুল জমাদার এবং শাশুড়ি মায়ানুর বেগম যৌতুক হিসেবে ২০ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত অর্থ দিতে অপারগতা প্রকাশ করলে তাকে নিয়মিত মারধর, গালিগালাজ এবং মানসিক নির্যাতনের শিকার হতে হয়। এছাড়া বিভিন্ন সময় তাকে হত্যার হুমকি ও তালাক দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে একাধিকবার এলাকায় সালিশ বৈঠকের আয়োজন করা হয়। তবে সালিশে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা সমাধানের চেষ্টা করলেও অভিযুক্ত পক্ষ আপস-মীমাংসায় সম্মত না হওয়ায় কোনো স্থায়ী সমাধান হয়নি।
ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে চলমান নির্যাতনের কারণে মারজিয়া বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা