রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় প্রবাসীর সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সাথে উধাও স্ত্রী,সঙ্গে টাকা-স্বর্ণ তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-১ রোববার রাতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ টেকনাফে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্বামী পুলিশ হেফাজতে আহমদ নিয়াজ রচিত “দ্য গ্যালাক্সি অব ডেভেলপমেন্ট” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ফুট পেট্রেলিংককালে ৫১টি মালা ফাঁদ উদ্ধার জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও গণমিছিল মালয়েশিয়ায় খুন হওয়া সেই যুবকের লাশ ফিরল দেশে, বাড়িতে শোকের মাতম ঝিনাইদহে যাত্রীবাহি বাস থেকে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদক ক্রিস্টাল মেথ জব্দ

রোববার রাতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত সংসদ সদস্যদের শপথ রোববার (৩ মে) রাতে অনুষ্ঠিত হবে। শনিবার (২ মে) এই তথ্য জানিয়েছে সংসদ সচিবালয়। রোববার (৩ মে) রাত ৯টায় এই শপথ অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী সংরক্ষিত আসনের জন্য বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ৩৬ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে মনোনীত হয়েছে ১৩ জন এবং স্বতন্ত্র থেকে ১ জন মনোনীত হয়েছেন। বিএনপি জোটের প্রার্থীরা হলেন- সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, মোছা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার (ঠাকুর), শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, মোছা. সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোছা. সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা। জামায়াতের মনোনীত প্রার্থীরা হলেন-মহিলা জামায়াত সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, নাজমুন্নাহার নিলু এবং প্রকৌশলী মারদিয়া মমতাজ। অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম এবং বগুড়া থেকে সাজেদা সামাদ রয়েছেন। এছাড়া জুলাই শহীদ জারিফ আব্দুল্লাহর মা রোকেয়া বেগমকেও জামায়াতের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের তালিকায় রাখা হয়েছে। অপরদিকে জামায়াতের ছেড়ে দেওয়া তিনটি আসনে এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু, জাগপা সভাপতি তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ইঞ্জিনিয়ার মাহবুবা করিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন নুসরাত তাবাসসুম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা