বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

রূপনগরের জনপ্রিয় ওসি মোকাম্মেল হককে প্রত্যাহার, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাম্মেল হককে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। তবে এলাকায় জোর গুঞ্জন—আইজিপি বরাবর হওয়া একটি “মিথ্যা অভিযোগের” ভিত্তিতেই তাকে হঠাৎ প্রত্যাহার করা হয়েছে।

ওসি মোকাম্মেল হকের প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তারা বলছেন, “দীর্ঘদিন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন মোকাম্মেল হক। তার সময়ে রূপনগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছিল।”

স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালী ও ভুঁইফোর চক্রের ষড়যন্ত্রে একটি মিথ্যা অভিযোগ সাজিয়ে দায়িত্বশীল এই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করানো হয়েছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন,
“রূপনগরে আগে অনেক ওসি এসেছেন, কিন্তু আমরা ঠিকমতো সেবা পাইনি। অনেক সময় থানায় গিয়ে হয়রানির শিকার হতাম। কিন্তু মোকাম্মেল হক আসার পর থানা হয়েছে সাধারণ মানুষের আশ্রয়স্থল। তিনি ছিলেন জনগণের পুলিশ।”

আরেকজন ক্ষুব্ধ বাসিন্দা বলেন,“একজন সৎ অফিসারের বিরুদ্ধে তদন্ত ছাড়াই পদক্ষেপ নেওয়া অন্যায়। এভাবে যদি যোগ্য অফিসারদের মিথ্যা অভিযোগে সরিয়ে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে কেউ সৎভাবে কাজ করতে চাইবে না।”

এলাকাবাসীর দাবি,তার মতো নিষ্ঠাবান ও জনগণের পাশে থাকা অফিসারদের দায়িত্বে রাখা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করে।

উল্লেখ্য, ওসি মোকাম্মেল হক দায়িত্ব নেওয়ার পর থেকেই রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছিলেন, যা স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছিল।

এলাকাবাসীর বক্তব্য,“এভাবে যদি সৎ অফিসারদের সরিয়ে দেওয়া হয়, তাহলে পুলিশে আর কেউ কাজ করবে না নিষ্ঠার সঙ্গে।”

চূড়ান্তভাবে প্রত্যাহারের পেছনের প্রকৃত কারণ নিয়ে ডিএমপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা