শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁর বদলগাছীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। রূপনগরে বাইতুল মামুর জামে মসজিদের ৫ম তলার নির্মাণকাজের উদ্বোধন করেন বদলগাছীতে গাঁজা ও ট্যাবলেটসহ যুবক গ্রেফতার সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন সাংবাদিক মোঃ মিন্টু মিয়া। বাকিতে চা )না দেওয়াকে কেন্দ্র করে শৈলকুপায় র,ক্তক্ষয়ী সং,ঘর্ষ, আ,হত অন্তত ১০ জন। সাতক্ষীরায় সময় টিভি’র প্রতিষ্ঠা বার্ষিক উদযাপিত জাসাস নেত্রী জাকিয়া সুলতানা মিতার রাজনৈতিক পথচলা ও প্রত্যাশা বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে শৈলকুপায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১০ গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০

রূপনগরে বাইতুল মামুর জামে মসজিদের ৫ম তলার নির্মাণকাজের উদ্বোধন করেন

প্রতিমন্ত্রী আমিনুল হক তাসলিমা শারমিন স্টাফ রিপোর্টার রাজধানীর পল্লবীর রূপনগর আবাসিক এলাকার টিনসেড ১৫ নম্বর রোডে অবস্থিত বাইতুল মামুর জামে মসজিদ ও মাদ্রাসার ৫ম তলার নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা অনুষ্ঠানের মাধ্যমে মসজিদ ও মাদ্রাসার ৫ম তলার নির্মাণকাজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে মসজিদ ও মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ও সুপরিকল্পিত অবকাঠামো নির্মাণের মাধ্যমে ধর্মীয় শিক্ষা বিস্তারে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন অত্যন্ত প্রয়োজন। এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ এলাকার মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ ও মাদ্রাসা কমিটির সদস্য, মুসল্লি এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নির্মাণকাজের সফলতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা