শনিবার, ০২ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু সাতক্ষীরা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান টঙ্গীতে অভিযানে ধরাছোঁয়ার বাইরে অভিযোগভুক্ত নারী মাদক ব্যবসায়ী আটক, উদ্বেগে এলাকাবাসী শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা

রাষ্ট্র বাঁচাতে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম: নবীউল্লাহ নবী

মোঃ রবিউল হাসান, স্টাফ রিপোর্টার

ঢাকা সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী নবীউল্লাহ নবী বলেছেন, রাষ্ট্রের অর্থনৈতিক অগ্রগতি ও স্থিতিশীলতা বজায় রাখতে ব্যবসায়ী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাই রাষ্ট্র বাঁচাতে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম। রোববার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী সিটি করপোরেশন কাঁচাবাজার মার্কেটে যাত্রাবাড়ী আড়ত মালিক সমবায় সমিতি-এর উদ্যোগে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যাত্রাবাড়ী আড়ত মালিক সমবায় সমিতির মাধ্যমে অসংখ্য ব্যবসায়ী রাজধানীসহ আশপাশের অঞ্চলে পাইকারি কাঁচামাল, মাছ, মাংস ও ফলমূল সরবরাহ করে থাকেন। এই পাইকারি বাজার থেকে খুচরা পর্যায়ের ব্যবসায়ী ও ক্রেতারা পণ্য সংগ্রহ করে উপকৃত হন। এতে একদিকে যেমন দেশের অর্থনীতির চাকা সচল থাকে, অন্যদিকে মানুষের হালাল জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি হয়। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ন্যায্যমূল্য বজায় রেখে ব্যবসা পরিচালনা করলে সাধারণ মানুষও উপকৃত হবে এবং বাজার ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় থাকবে। ইফতার ও দোয়া মাহফিলে হাজী মো. তুহিনুর রহমান-এর সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. আলী হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মো. ফেরদৌস হোসেন রনি। অনুষ্ঠানে যাত্রাবাড়ী পাইকারি কাঁচাবাজারের ব্যবসায়ী, সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা