বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

রায়গঞ্জে অনৈতিক সম্পর্কের ঘটনায় মামলা, নির্দোষ শিক্ষার্থীর

সিরাজগঞ্জ প্রতিনিধি অভিজিৎ কুমার দাস:

সিরাজগঞ্জের রায়গঞ্জে কথিত অনৈতিক কর্মকাণ্ডে এক যুগলকে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলাকে ‘ভিত্তিহীন ও হয়রানিমূলক’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন চার কলেজ শিক্ষার্থী।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের বাশুড়িয়া গ্রামে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিক্ষার্থী ইউনুস খান, নাইম শেখ, সাব্বির ও আব্দুল হাকিম। এসময় তারা নিজেদের নির্দোষ দাবি করে ঘটনার প্রকৃত বিবরণ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তারা জানান, স্থানীয় আব্দুল মতিনের মেয়ে মুক্তা ও পাশের গ্রামের জাহিদুল ইসলামের ছেলে বায়জিদ দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্কে জড়িত ছিল। গত ৯ অক্টোবর রাতে সুযোগ পেয়ে তারা মুক্তার বাড়িতে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হলে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ঘরের ভেতর তাদের অবরুদ্ধ করে রাখে। এতে আশপাশের মানুষও ভিড় জমায়।

অভিযুক্ত শিক্ষার্থীরা বলেন, “আমরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলাম, তবে কোনো অনৈতিক কর্মকাণ্ডে আমরা জড়িত ছিলাম না। ওই রাতেই বায়জিদ মুক্তার বাড়িতে অবস্থান করেছিল, তার সঙ্গে আরও দুইজন বন্ধু ছিল। ঘটনাটি প্রত্যক্ষ করেছে বহু স্থানীয় মানুষ, যার ভিডিওচিত্রও রয়েছে।”

তারা অভিযোগ করেন, ঘটনার কয়েকদিন পর পূর্বশত্রুতার জেরে মেয়েটির মা ফরিদা বেগম বাদী হয়ে তাদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। যা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক এবং মানহানিকর বলে দাবি করেন অভিযুক্তরা।

সংবাদ সম্মেলনে চার শিক্ষার্থী প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের মানহানির সঠিক বিচার দাবি জানান।

সংবাদ সম্মেলনে এলাকারটির একাংশের জনসাধারণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।