বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজত আমিরের সাক্ষাৎ ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার গাজীপুরে, সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ।

রাজশাহী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ইমদাদুল হক চ্যানেল এস টিভির রাজশাহী প্রতিনিধি নিযুক্ত

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক ইমদাদুল হক দেশের শীর্ষস্থানীয় জাতীয় টেলিভিশন চ্যানেল এস টিভি-তে রাজশাহী জেলার প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন।

এই নিয়োগকে রাজশাহীর সাংবাদিক সমাজ এক গর্বের অর্জন হিসেবে দেখছে। প্রবীণ সাংবাদিকরা জানান, ইমদাদুল হক দীর্ঘ ২২ বছরের নিষ্ঠা, পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও নিরপেক্ষ সাংবাদিকতা তাঁকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে।

রাজশাহী মডেল প্রেসক্লাব পরিবার এক অভিনন্দন বার্তায় ইমদাদুল হককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, এই অর্জন শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত সাফল্য নয়, বরং রাজশাহীর সাংবাদিক সমাজের জন্যও এটি এক অনুপ্রেরণার প্রতীক। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে রাজশাহীর চিত্র আরও বস্তুনিষ্ঠভাবে জাতীয় পর্দায় উঠে আসবে।

ইমদাদুল হক দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সুনাম ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তাঁর দায়িত্বশীল সংবাদ পরিবেশন ও ইতিবাচক ভূমিকা ইতোমধ্যেই রাজশাহীর গণমাধ্যম অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।

সাংবাদিকতার পাশাপাশি তিনি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন, এবং

যে কোনো সাংবাদিক হামলা মিথ্যা মামলা, হয়রানি, বা প্রাণনাশের হুমকির মুখে পড়লে ইমদাদুল হক তাঁদের পাশে দাড়িয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সোচ্চার থাকেন। তার এমন নেতৃত্বের কারণে আজ রাজশাহীতে তিনি আলোচনার জোয়ারে ভাসছেন।

তিনি নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের কারণে একাধিকবার রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি সংগঠনের দায়িত্ব পাওয়ার পরে সংগঠনকে সুসংগঠিত করেছেন এবং তরুণ সাংবাদিকদের প্রেরণার উৎসে পরিণত করেছে।

এ সকল বিষয়ে রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন,

সাংবাদিকতা আমার পেশা নয়, এটি আমার নৈতিক দায়িত্ব ও ভালোবাসা। আমি সবসময় রাজশাহীর সাধারণ মানুষের কণ্ঠস্বরকে জাতীয় পরিসরে তুলে ধরতে চেয়েছি। চ্যানেল এস টিভির প্রতিনিধি হিসেবে সেই দায়িত্ব আরও বড় পরিসরে পালনের সুযোগ পেয়ে আমি গর্বিত ও অনুপ্রাণিত।

রাজশাহীর সাংবাদিক সমাজ মনে করছে ইমদাদুল হকের মতো একজন অভিজ্ঞ, সৎ ও মানবিক সাংবাদিকের জাতীয় টেলিভিশনে দায়িত্ব পাওয়া রাজশাহীর জন্য এক অনন্য সম্মান ও প্রেরণার বিষয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা