মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
তারাগঞ্জে জ্বালানি তেলের কৃত্রিম সংকট: সিন্ডিকেটের দৌরাত্ম্যে অতিষ্ঠ সাধারণ মানুষ” দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ ব্যবসায়ীর মৃত্যু রাজনগরে ডাকাত সন্দেহে ড্রাইভারকে গণপিটুনি, পরে মিললো নির্দোষ প্রমাণ সাংবাদিক মামুনের সহধর্মিণীর ঢাকায় অস্ত্রোপচার,সুস্থতায় দোয়া চাইলেন। শ্রীপুর থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন। জলাবদ্ধতা নিরসনে চসিকের ক্রাশ প্রোগ্রাম: চকবাজারে চট্টেশ্বরী খাল পরিষ্কার ও মাটি উত্তোলন কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নেত্রীর মনোনয়ন,

রাজনগরে ডাকাত সন্দেহে ড্রাইভারকে গণপিটুনি, পরে মিললো নির্দোষ প্রমাণ

মোঃ রাহেল আহমেদ রাহেম,রাজনগর প্রতিনিধি (মৌলভীবাজার) মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ডাকাত সন্দেহে এক প্রাইভেটকার চালককে গণপিটুনি ও তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে যাচাই-বাছাই শেষে জানা যায়, তিনি কোনো ডাকাত নন; বরং একজন প্রবাসী যাত্রীকে পৌঁছে দিয়ে ফেরার পথে ভুল বোঝাবুঝির শিকার হন। স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাতে বিদেশফেরত এক প্রবাসীকে বিমানবন্দর থেকে রাজনগরের ফতেপুর ইউনিয়নের মোকামবাজার এলাকায় পৌঁছে দিয়ে ফেরার পথে গভীর রাতে ওই চালক পাঁচগাঁও এলাকায় পৌঁছান। এ সময় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রসহ তার গাড়ির গতিরোধ করে পরিচয় জানতে চান। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে আতঙ্কিত হয়ে চালক দ্রুত গাড়ি চালিয়ে রাজনগর বাজারের দিকে চলে যান। এরপর পাঁচগাঁও এলাকা থেকে প্রায় ২০-২৫ জন লোক মোটরসাইকেল ও একটি গাড়ি নিয়ে তাকে ধাওয়া করে রাজনগর বাজারে এসে গাড়িটি আটকায়। পরে উত্তেজিত জনতা চালককে বেধড়ক মারধর করে এবং তার গাড়িতে ভাঙচুর চালায়। বাজারে উপস্থিত পাহারাদাররাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। প্রত্যক্ষদর্শীরা জানান, চালক বারবার নিজের পরিচয় দিলেও কেউ তা গুরুত্ব দেয়নি। একপর্যায়ে তাকে বেঁধে মোকামবাজারে ওই প্রবাসীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায়, তিনি নির্দোষ। পরে তাকে ছেড়ে দেওয়া হলেও তার গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আজ হামলাকারীদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। বিষয়টি মীমাংসার লক্ষ্যে রাজনগর ইউপি চেয়ারম্যান জোবায়ের চৌধুরীর উপস্থিতিতে আগামী বৃহস্পতিবার পুনরায় বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। এদিকে, এ ধরনের সন্দেহের বশে গণপিটুনি ও সহিংস ঘটনার পুনরাবৃত্তি নিয়ে রাজনগরবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। সচেতন মহল বলছে, যথাযথ যাচাই ছাড়া এমন সহিংসতা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা