শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে ৯৬’র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা লালমোহনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি

রাঙ্গাবালীতে৪ বছর পরও বিচার মেলেনি মনির হত‍্যার, বাবার অসহায়তায় থেমে আছে বিচার প্রক্রিয়া।

মোঃ কবির হাওলাদার

সিনিয়র রিপোর্টর

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার কাটাখালী গ্রামে ২০২১ সালের ১৫ মে পরকীয়ার জেরে নির্মমভাবে খুন হন মো. মনির সিকদার,ঘটনার চার বছর পার হলেও এখনো গ্রেফতার হয়নি হত্যাকাণ্ডের কোনো আসামি। গরিব বাদী পক্ষ মামলা চালাতে না পারায় থেমে আছে বিচার কার্যক্রম, ফলে চরম হতাশ ও ক্ষুব্ধ পরিবারসহ এলাকাবাসী।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, পারিবারিকভাবে বিবাহিত হলেও অভিযুক্ত নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে মনিরের। এ নিয়ে বিরোধের একপর্যায়ে ২০২১ সালের ১৫ মে পরিকল্পিতভাবে মনিরকে হত্যা করা হয়। ওই ঘটনার পরপরই নিহতের পরিবারের পক্ষ থেকে রাঙ্গাবালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তবে মামলায় আসামিদের নাম ঠিকভাবে উল্লেখ করা হলে ও অজ্ঞাত নাম দিয়েছে বলে দাবি করেন পুলিশ, মামলায় আসামিরা অজ্ঞাত নামা হওয়ায় গ্রেফতারে সমস্যা হচ্ছে। অন্যদিকে, নিহত মনিরের পরিবার বলছে, তারা গরিব হওয়ায় মামলার খরচ চালাতে পারছেন না। সেই সুযোগেই আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। নিহতের বৃদ্ধ বাবা মো. মোসলেম সিকদার কান্নাজরিথ কন্ঠে বলেন, আমার ছেলেকে খুন করেছে, সবাই জানে কারা করেছে। কিন্তু আমরা গরীব বলে কেউ শোনে না। নাম ঠিকানা সবাই জানে, তবুও প্রশাসন নিরব। আমার ছেলের খুনের বিচার পাব না? স্থানীয় মো: মজিবর সিকদার, কামাল সিকদার বলেন, প্রভাবশালী মহলের হস্তক্ষেপে মামলার গতি মন্থর হয়ে পড়েছে। ফলে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে মনিরের পরিবার। গরীব অসহায় পরিবার বলে বিচার পাবে না, প্রশাসনের কাছে। এ বিষয় পটুয়াখালী সিআইডি পুলিশের এস আই খায়রুল আহম্মেদ বলেন,মামলার আসামীদের অজ্ঞাত নাম দেওয়া, সে কারনে গ্রেফতার হচ্ছে না। মামলা তদন্ত প্রক্রিয়াধীন আছে। তদন্ত শেষ হলে আসামীদের গ্রেফতার করা হবে। এদিকে দীর্ঘদিন বিচার না পেয়ে হতাশ ও ভীত হয়ে পড়েছে মনিরের পরিবার। তারা বলছে, গরিবের জন‍্য দেশে ন‍্যায়বিচার যেন স্বপ্নের মতো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা