শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ উদযাপনে পাশে আছে আরএমপি: পুলিশ কমিশনার আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উত্তর হালিশহর গলিচিপা পাড়ায় জোরজবদস্তি, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা: রাশেদ খাঁন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সদস্য হলেন সাংবাদিক এম. সফিউল আজম চৌধুরী আটঘরিয়ায় পলিথিনে মোড়ানো বটগাছের শিকড়ের মাঝখান থেকে আধা কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার তালায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঈদুল আযহার শুভেচ্ছাসহ ধলীগৌরনগরের গণমানুষের নেতা মাসুদ করিম নিরব আবারও আলোচনায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক। গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের নামে মিথ্যা মামলা, প্রেস ক্লাবের নিন্দা

মোঃ কবির হাওলাদার সিনিয়র রিপোর্টার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মিথ্যা মামলার শিকার হয়েছেন দৈনিক জনকণ্ঠের স্থানীয় প্রতিনিধি আব্দুর রহিম গাজী। বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ নিয়ে তথ্য সংগ্রহের সময় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ছত্তার মাস্টারের সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে জমির দখল ও মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ধান কাটাকে কেন্দ্র করে নেছার উদ্দিন ও তার বোন মোসা. ছানিয়া বেগমের সঙ্গে তাদের ভাই মো. শাহিন হাওলাদার পক্ষের উত্তেজনা বৃদ্ধি পায়। পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে যান সাংবাদিক আব্দুর রহিম গাজী।সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের সময় নেছার উদ্দিন পক্ষের কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে ক্ষুব্ধ হন। পরে তারা সাংবাদিকের বিরুদ্ধে ধান কাটার ঘটনায় অংশগ্রহণের অভিযোগ এনে রাঙ্গাবালীতে মোকাম বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন বলে অভিযোগ পাওয়া গেছে।এদিকে একটি ভিডিও ফুটেজে দেখা যায় সংবাদ সংগ্রহের সময় কয়েকজন ব্যক্তি ওই সাংবাদিকের দিকে তেড়ে যাচ্ছেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করছেন। একই সঙ্গে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেও শোনা যায়। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা বলেন, সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তার ওপর এটি সরাসরি আঘাত। তথ্য সংগ্রহে গেলে সাংবাদিককে হয়রানি করার এই প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক।
ভূক্তভোগী সাংবাদিক আব্দুর রহিম গাজী বলেন,আমি কেবল সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলাম। আমাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হয়েছে। ঘটনার ভিডিও ও সাক্ষ্য আদালতে উপস্থাপন করব এবং আইনগত প্রতিকার চাইব।
সুষ্ঠু তদন্ত, মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে রাঙ্গাবালী প্রেস ক্লাব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা