রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সংগ্রামী নেত্রী নাদিয়া পাঠান পাপনের মনোনয়ন প্রত্যাশা সংবেদনশীল অংশগুলোকে অতিরঞ্জিত করা হয়নি। ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নিশাত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার কিশোর অপরাধ রোধে শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার আহ্বান মেয়রের ব্রাহ্মণবাড়িয়ায় শতবর্ষী খাল ভরাট করে দখলের অভিযোগ, কৃষি ও জনজীবনে বিপর্যয়ের আশঙ্কা চুয়াডাঙ্গা দর্শনায় নিষিদ্ধ ৬৫ পিস ইয়াবা সহ মাদক কারবারি আটক ভাওয়াল রিসোর্টে অভিযান:দেশি-বিদেশি মদসহ আটক ৬ চুয়াডাঙ্গায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং ভোগান্তিতে শিশু ও শ্রমজীবী মানুষ, বাড়ির বাইরে অবস্থান সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নওগাঁর বদলগাছীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। রূপনগরে বাইতুল মামুর জামে মসজিদের ৫ম তলার নির্মাণকাজের উদ্বোধন করেন

যশোরের ঝিকরগাছার মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের যাবজ্জীবন

মোঃ রফিকুল ইসলাম (সবুজ)

যশোরের ঝিকরগাছার মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। রোববার (১৯ অক্টোবর) স্পেশাল জেলা ও দায়রা জজ এস. এম. নূরুল ইসলাম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর আলম ঝিকরগাছা উপজেলার গঙ্গাধরপুর গ্রামের রমজান আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি আনিছুর রহমান পলাশ।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে শার্শা থানা পুলিশ জানতে পারে নাভারণ সাতক্ষীরা মোড়ে এক মাদক ব্যবসায়ী হেরোইন নিয়ে অবস্থান করছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অভিযান চালায়। সেখানে গিয়ে দেখতে পান জাহাঙ্গীর দাঁড়িয়ে আছেন। এমন সময় পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি, তবে ব্যর্থ হন। রাত সাড়ে ১১টার দিকে নাভারণ সাতক্ষীরা মোড় থেকে তাকে আটক করা হয়। পরে তার লুঙ্গির কোচা থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

এ ঘটনায় এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই মোশাররফ হোসেন ২০১৬ সালের ৩১ অক্টোবর জাহাঙ্গীরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

সর্বশেষ রোববার মামলার রায় ঘোষণার সময় বিচারক জাহাঙ্গীর আলমের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পাশাপাশি আদালত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ জারি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা