বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ উদ্বোধন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির (আংশিক) ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত রুবেল আটক

মোঃ জিয়াউদ্দিন জেলা বিশেষ প্রতিনিধি (ভোলা)

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দড়িরচর খাজুরিয়া এলাকার আতঙ্ক হিসেবে পরিচিত কুখ্যাত ডাকাত রুবেল বেপারী (৩৫) গ্রেফতার হয়েছেন। (২২ মার্চ ২০২৬) রবিবার গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার গ্রেফতারে চতুর্দিকে জানাজানি হলে মেহেন্দিগঞ্জ থানার ওসিকে মুঠোফোনে জিজ্ঞাসা করা হলে ভোলা জেলা বিশেষ প্রতিনিধি মাতৃজগতকে বলেন, রুবেলকে গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রুবেল বেপারী মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া এলাকার ইউসুফ এর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করে। মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, রুবেল বেপারীর বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং আত্মগোপনে থেকে অপরাধমূলক কাজ করতেন। গ্রেফতারের পর আজই তাকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। কুখ্যাত এই ডাকাত গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে দড়িরচর খাজুরিয়া ও আশপাশের এলাকার সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পুলিশের এই সাহসী ও দ্রুত পদক্ষেপের জন্য মেহেন্দিগঞ্জ থানা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান হাওলাআদার জানান, অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা