সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালীগঞ্জে শিক্ষকদের উদাসিনতায় ছাত্র-ছাত্রীদের কালোজাদু মানববন্ধন , এলাকায়জুড়ে ক্ষোভ কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক গোদাগাড়ীতে পরিত্যক্ত বিএমডিএ বোরহোলে পড়ে মহিষের মৃত্যু, ক্ষতিপূরণের দাবি এলাকাবাসীর ঝিনাইদহ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় প্রশান্ত কুমার আটক মেলান্দহে ঘুমন্ত শিশু সন্তানকে পুকুরে ফেলে হত্যার অভিযোগে আটক মা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাল্টিমিডিয়া ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ প্রশংসার দাবিদার বাংলাদেশ সেন্টার প্রেসক্লাবের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠাতা সভাপতি খাঁন সেলিম রহমান এক সপ্তাহেও নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী অনিকের সন্ধান মেলেনি, পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন সাংবাদিক এস. কে. ইয়াছিন

মেলান্দহে ঘুমন্ত শিশু সন্তানকে পুকুরে ফেলে হত্যার অভিযোগে আটক মা

মোঃ মাজেদুল ইসলাম,জেলা প্রতিনিধি,জামালপুর:

জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সী ঘুমন্ত শিশু সন্তানকে পুকুরে ফেলে পালানোর সময় মা শ্রাবন্তী আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার ভাবকি এলাকায় এ ঘটনা ঘটে। মেলান্দহ থানা পুলিশ বিষটি নিশ্চিত করেছে।
এলাকায় জানা গেছে, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে হুমায়ূন আহমেদের সঙ্গে জামালপুর পৌর শহরের কম্পপুর এলাকার মমতাজ আলীর মেয়ে শ্রাবন্তী আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই শ্রাবন্তী আক্তারের বিরুদ্ধে পরকিয়ার অভিযোগে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে রোববার ভোরে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় শ্রাবন্তী আট মাসের ছেলে শাওনকে নিয়ে ঘর থেকে বের হয়। এরপর শিশুটিকে বাড়ির পাশের একটি পুকুরে ফেলে পালিয়ে যায়।

ভোরে গৃহবধু শ্রাবন্তীকে বাজারে দেখে নিরাপত্তাকর্মীরা জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের সময় তার আচরণ অস্বাভাবিক মনে হওয়ায় তাকে বাড়িতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তিনি বাড়ি না ফিরে ভাড়ায় অটোরিকশা নেওয়ার চেষ্টা করেন। এতে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাকে আটক করে বাড়িতে নিয়ে আসা হয়।

পুকুরে শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা শ্রাবন্তীকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করে।

শিশুর পিতা হুমায়ুন বলেন, আমার স্ত্রী শ্রাবন্তী বিয়ের কিছুদিন পর থেকেই অন্য একটি ছেলের সাথে পরকিয়া করে। এনিয়ে আমাদের দুজনের প্রায়ই কথা কাটাকাটি ও ঝগড়া হয়। সে নানা অজুহাতে ঝগড়া বাধায় । এর আগেও বেশ কয়েকবার পালিয়ে গেলে আমি তাকে ফিরিয়ে আনি। আমি ঘুমিয়ে থাকা অবস্থায় ভোরে সন্তানকে পুকুরের পানিতে ফেলে পালিয়ে যাবার চেষ্টা করছিল।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে অভিযুক্ত শ্রাবন্তী আক্তারকে আটক করে থানায় আনা হয়েছে। শিশুর লাশ তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রকৃয়াধীন। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা