মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ধামরাইয়ে ৫ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৩০ লাখ টাকা জরিমানা শেরপুর জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম, ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ বছর পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার, নারী কাবাডি দলকে প্রতিমন্ত্রীর অভিনন্দন মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের ঝিনাইদহ কোটচাঁদপুরে ব্রিজের নিচে বস্তাভর্তি মাংস উদ্ধার, এলাকায় তীব্র আতঙ্ক ও রহস্য। নলডাঙ্গায় আইনশৃঙ্খলা সভা ও জাতীয়  আইনগত সহায়তা দিবস পালিত মনপুরায় বিদ্যুৎ সংকটে ক্ষুব্ধ জনতা, বিদ্যুৎ অফিসে তালা নবীনগরে বিদ্যুৎহীনতায় মোমবাতির আলোয় এসএসসি-দাখিল পরীক্ষা, দুর্ভোগে ৪,৪৭৪ পরীক্ষার্থী কর্মস্থলে অনুপস্থিতি: শোকজের মুখে মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন”

মেরিন ড্রাইভে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল চালক নিহত আশঙ্কাজনক আরও ২

ফরহাদ রহমান

স্টাফ রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের পর্যটন নগরী সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় মোক্তার আহমেদ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে মেরিন ড্রাইভ সড়কের রাজারছড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোক্তার আহমেদ টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী বাইলরছড়া এলাকার বাসিন্দা। তিনি মরহুম জাফর আহমেদের জ্যেষ্ঠ সন্তান।

স্থানীয় সূত্র জানায়, সকালে মোটরসাইকেলযোগে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেন মোক্তার আহমেদ ও তার সঙ্গীরা। পথিমধ্যে রাজারছড়া এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় এক প্রতিবন্ধী যুবককে দ্রুতগতির মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মোক্তার আহমেদ মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা এক আরোহী এবং ধাক্কায় আহত পথচারী যুবক গুরুতর জখম হন।

পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে মোক্তার আহমেদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের ভাষ্য, তিনি একজন সদালাপী ও পরিচিত মুখ ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা