শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা * মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে আনন্দ-উল্লাস

মোঃ জিয়াউদ্দিন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও লালমোহনের কৃতি সন্তান Hafiz Uddin Ahmed মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
এ উপলক্ষে ধলীগৌরনগর ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মাসুদ করিম নীরব ও তামিম মহাজনের নেতৃত্বে চতলা বাজারে এক বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
মাসুদ করিম নীরব বলেন, “আমরা চতলার মানুষ অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাদের বড় ভাই জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় আমরা গর্ব অনুভব করছি।”
এদিকে লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বলেন, “বাংলাদেশের ৩০০ জন সংসদ সদস্যের মধ্যে ভোলা-৩ আসন থেকে সাতবার নির্বাচিত বর্ষীয়ান রাজনীতিবিদ সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে লালমোহন ও চতলা বাসীর পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী Tarique Rahman তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
লালমোহন বাজারের ব্যবসায়ী ও কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন ভোলা জেলার মানুষ। দীর্ঘদিনের নিপীড়ন ও অস্থিরতার পর ভোলার মানুষ তাদের কাঙ্ক্ষিত অধিকার ফিরে পেয়েছে। ভোলা-৩ আসনের বারবার নির্বাচিত এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম স্পিকার নির্বাচিত হওয়ায় লালমোহন ও চতলা বাসীর পক্ষ থেকে তাকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি।”
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদের অধিবেশন শুরু হয়। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য Khandaker Mosharraf Hossain ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে Sheikh Hasina শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। প্রায় দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি। অন্যদিকে Bangladesh Jamaat-e-Islami জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৭৭টি আসন পেয়ে সংসদের প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা