শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিজয়নগরের পাহাড়পুর-চানপুরে লটকনের বাম্পার ফলন, হাসি ফুটেছে চাষিদের মুখে উত্তাল সাগর ও টানা ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে টানা তিন দিন ধরে জাহাজ থেকে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্দরের সংরক্ষিত এলাকার বেশ কয়েকটি ইয়ার্ড পানিতে তলিয়ে যাওয়ায় কন্টেইনারে থাকা আমদানি পণ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঁদার দাবিতে শিপ ব্রেকিং ইয়ার্ডের প্রবেশপথে টিনের ব্যারিকেড দিয়ে মালামমাল পরিবহন বন্ধ করে দেওয়ার অভিযোগে রমজান আলী বলি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৮ জুলাই) রাতে নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে তাকে আটক করে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়। সংযোগ সড়ক না থাকায় সাতক্ষীরায় প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতু জনদুর্ভোগের কারণ চট্টগ্রামের সীতাকুণ্ডে মাগরিবের নামাজ আদায়ের সময় এক পরিবারের সদস্যদের জিম্মি করে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। বাধা দিতে গেলে তাহেরা বেগম (বৃদ্ধা) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। মহেশপুরে অনুষ্ঠিত হয়েছে জামায়াতের যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ। সমাজসেবক আলহাজ্ব আব্দুল গনি শেখের ওপর মব সৃষ্টির ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ ঢাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাতক্ষীরায় পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেতন-ভাতা বৃদ্ধি ও কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কোটচাঁদপুরে পোস্ট অফিস কর্মীদের স্মারকলিপি প্রদান পটুয়াখালীতে টানা ভারী বর্ষণে স্থবির জনজীবন

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম সিজুকে গুলি, অস্ত্রসহ অভিযুক্ত গ্রেপ্তার

সোহাগ রানা,স্টাফ রিপোর্টার:

রাজধানীর মিরপুরে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজুকে গুলি করে আহত করার ঘটনায় অস্ত্র ও গুলিসহ অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে মিরপুর-১০ নম্বরের ফলপট্টি-সংলগ্ন চৌরঙ্গী মার্কেটের দক্ষিণ পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাইফুল ইসলাম সিজু (৪০) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, পূর্বশত্রুতার জেরে শান্ত ভূঁইয়া নামে এক ব্যক্তি বিদেশি আগ্নেয়াস্ত্র দিয়ে সাইফুল ইসলাম সিজুকে লক্ষ্য করে গুলি চালান। ঘটনার পরপরই মিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শান্ত ভূঁইয়াকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, “ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।”
এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তারা হামলার সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা আহত সাইফুল ইসলাম সিজুর দ্রুত সুস্থতা কামনা করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা