বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উখিয়ায় বিজিবির অভিযানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার মহাদেবপুরে অসাবধানতায় প্রাণ গেল ১০ মাস বয়সী শিশুর বিশ্ব গণমাধ্যম দিবসে ঢাকা প্রেসক্লাবের ১৩ দফা দাবি উত্থাপন ধামরাইয়ে ৫ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৩০ লাখ টাকা জরিমানা শেরপুর জেলা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম, ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ বছর পর এশিয়ান বিচ গেমসে পদক পুনরুদ্ধার, নারী কাবাডি দলকে প্রতিমন্ত্রীর অভিনন্দন মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের ঝিনাইদহ কোটচাঁদপুরে ব্রিজের নিচে বস্তাভর্তি মাংস উদ্ধার, এলাকায় তীব্র আতঙ্ক ও রহস্য। নলডাঙ্গায় আইনশৃঙ্খলা সভা ও জাতীয়  আইনগত সহায়তা দিবস পালিত

মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির সরেজমিন কর্মসূচি

শেখ রিবণ রায়হান

ও দুর্জয়ের প্রতিবেদন

রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে চলমান কার্যক্রমের অংশ হিসেবে আজ মিরপুর এলাকায় সরেজমিন কর্মসূচিতে অংশ নেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন–এর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। ডিএনসিসি সূত্রে জানা যায়, মিরপুর ১০ নম্বর হোপ মার্কেট থেকে মিরপুর ১ কাঁচাবাজার পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে “ফুটপাতে অবৈধ স্থাপনা যাচাইকরণ ও উচ্ছেদ উপযোগী স্থাপনা চিহ্নিতকরণ” কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচি চলাকালে প্রশাসক বলেন, রাজধানীর পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করা ডিএনসিসির সর্বোচ্চ অগ্রাধিকার। ফুটপাত কোনোভাবেই দোকান বা অবৈধ স্থাপনার জন্য ব্যবহার করা যাবে না এবং পর্যায়ক্রমে পুরো এলাকার অবৈধ দখল উচ্ছেদ করা হবে। এ জন্য নিয়মিত মনিটরিং কার্যক্রম চালু থাকবে বলেও তিনি জানান। তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজ উদ্যোগে ফুটপাত খালি করে নগর শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করতে হবে; অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরবাসীর স্বার্থেই এই অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলে তিনি উল্লেখ করেন। এ সময় ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তারা উপস্থিত থেকে মাঠপর্যায়ে ফুটপাতের অবস্থা পরিদর্শন করেন এবং অবৈধ স্থাপনার তালিকা প্রস্তুত করেন। শিগগিরই এসব স্থাপনা উচ্ছেদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। ডিএনসিসি জানায়, এ অভিযানের মূল লক্ষ্য হলো পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, যানজট কমানো, সড়ক ব্যবস্থাপনা উন্নত করা এবং নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনা। রাজধানীর অন্যান্য এলাকাতেও পর্যায়ক্রমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকি জোরদার করা হবে


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা