শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় প্রবাসীর সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সাথে উধাও স্ত্রী,সঙ্গে টাকা-স্বর্ণ তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-১ রোববার রাতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ টেকনাফে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার: স্বামী পুলিশ হেফাজতে আহমদ নিয়াজ রচিত “দ্য গ্যালাক্সি অব ডেভেলপমেন্ট” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ফুট পেট্রেলিংককালে ৫১টি মালা ফাঁদ উদ্ধার জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ ও গণমিছিল মালয়েশিয়ায় খুন হওয়া সেই যুবকের লাশ ফিরল দেশে, বাড়িতে শোকের মাতম ঝিনাইদহে যাত্রীবাহি বাস থেকে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদক ক্রিস্টাল মেথ জব্দ

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত:

বিশেষ প্রতিনিধি (আতাউর রহমান)

মালদ্বীপের ধিগুরা দ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, শফিকুল ইসলাম এবং মো. নূর নবী সরকার। আহতরা হলেন জামাল উদ্দিন এবং সাদ্দাম হোসেন।

বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পরে চিকিৎসাধীন অবস্থায় ৫ জন মারা যান।

বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহতদের মধ্যে একজনকে আইসিইউতে এবং অন্যজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে; তাদের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, হাইকমিশনের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইতিমধ্যে, স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে। এই দুর্ঘটনায় মালদ্বীপে বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়ের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা