বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের খেলা শুরু ১৮ জুলাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী শহরের যানজট নিরসনে সাতক্ষীরা জেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত চুয়াডাঙ্গা জেলা পুলিশের কল্যাণ সভা: প্রশংসনীয় কাজের’ স্বীকৃতি পেলেন ১০ পুলিশ সদস্য মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। খালিয়াজুরীতে ছাত্র দলের নতুন কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে, পলিন সভাপতি ও হৃদয় সম্পাদক। জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত: শিবপুরে উন্নয়ন কার্যক্রমে সবার অংশগ্রহণের আহ্বান ইউএনওর ১৮ জাুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন উপলক্ষে নেছারাবাদ উপজেলায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। হরিণাকুণ্ডুতে পল্লী উন্নয়ন দিবস পালিত গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

মো. নুরুল আমিন,জেলা ব্যুরো, মানিকগঞ্জ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেন। এ সময় তিনি মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়ে তাঁদের প্রশিক্ষণ কার্যক্রম, প্রস্তুতি ও মনোবল সম্পর্কে খোঁজখবর নেন।
সকাল ৯টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় পৌঁছে পায়ে হেঁটে মহড়ার বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ‘ফার্ম বেস’-এর বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম, কৌশলগত প্রস্তুতি এবং সামগ্রিক অপারেশনাল পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা (Verbal Order) মনোযোগ দিয়ে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত ‘রেইড’ (Raid) মহড়া প্রত্যক্ষ করেন।
প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। তিনি সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া গাছপালার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছেও গিয়ে তাঁদের দায়িত্ব পালনের বিষয়ে খোঁজখবর নেন এবং উৎসাহ প্রদান করেন।
একপর্যায়ে প্রধানমন্ত্রী মহড়ায় অংশ নেওয়া সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং তাঁদের সঙ্গে চা পান করেন। সরকারপ্রধানকে নিজেদের মাঝে পেয়ে সেনাসদস্যরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
পরে সেনাসদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট মোকাবিলা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই গৌরবময় ভূমিকা পালন করে আসছে। এই আস্থা ও মর্যাদা ধরে রাখতে পেশাদারিত্ব, কঠোর প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি অব্যাহত রাখতে হবে। আমি বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।”
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা