শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
অনুষ্ঠিত হয়েছে মহেশপুর জামায়াতের যুব দায়িত্বশীল শিক্ষা সমাবেশ। অনুষ্ঠিত হয়েছে মহেশপুর জামায়াতের যুব দায়িত্বশীল শিক্ষা সমাবেশ। গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের স্মরণে ভালুকায় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। মনপুরায় ২৬ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক, ভিডিও বক্তব্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ভূমিহীন ও গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।

মোঃ মনিরুজ্জামান সিনিয়র রিপোর্টার ঝিনাইদাহ। ঝিনাইদহের মহেশপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদাহ জেলার সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, সমাজসেবা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, মহেশপুর থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব নুরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তারা। আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মাইনুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, সংহতি ও দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা