বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দ্রগঞ্জের আফজাল রোডে বৃষ্টির পানিতে তীব্র জলাবদ্ধতা: দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা শাহজাদপুরে ভেজাল কীটনাশক কারখানায় টাস্কফোর্সের অভিযান, জেল ও জরিমানা গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নে উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় আর্জেন্টিনার পতাকা গোমস্তাপুরে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত 🇧🇩 🇦🇷 ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল, উল্লাসে কাপছে ঝিনাইদহ শহর, ঝিনাইদহে স্কুলছাত্রী লামিয়ার রহস্যজনক মৃ,ত্যু, পরিবারের আ,হাজারি, কালিয়াকৈরে সামান্য বৃষ্টিতেই মৌচাক হাজী মার্কেট এলাকা হাঁটু পানিতে জলমগ্ন, জনদুর্ভোগ চরমে ঘাটাইলে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মহিপুরে বিএনপি’র কর্মী সভায় খালেদা জিয়ার সাঁজে কিশোরী

কলাপাড়া উপজেলা প্রতিনিধি,, মোঃ রহিম শিকদার

পটুয়াখালীর মহিপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মতো সাজে এক কিশোরী উপস্থিত হলে জনতার ভিড় পড়ে যায়। তার সঙ্গে ছবি ও সেলফি তুলতে উৎসুক জনতা ভিড় করেন।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে মহিপুর থানা বিএনপির উদ্যোগে ১নং ওয়ার্ডের ভদ্র বাড়ি মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির এক কর্মী সভায় এ ঘটনা ঘটে। ওই কিশোরীর নাম মোসাঃ মুনতাহা ভদ্র, তিনি মহিপুর ইউনিয়ন যুবদল নেতা মোজাম্মেল ভদ্রের মেয়ে। তিনি কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
জানা যায়, খালেদা জিয়ার স্টাইল ও পোশাক অনুকরণ করে সাজে সাজেন মুবতাহা। তার সাজসজ্জা ও উপস্থিতি দেখে মুহূর্তেই চারপাশে কৌতূহল ছড়িয়ে পড়ে। স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ তার সঙ্গে ছবি, সেলফি ও ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পড়েন।
কিশোরী মুনতাহা বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার প্রিয় নেতা। তার মতো সাজতে পেরে খুব ভালো লাগছে।
এসময় সভায় উপস্থিত ছিলেন, মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক সজিব হাওলাদার, যুবদল সভাপতি মনির মুসুল্লী, সিনিয়র সহ-সভাপতি রিপন মুসুল্লী সিনিয়র সাধারণ সম্পাদক লিমন খান , সাংগঠনিক সম্পাদক তামিম ইসলাম সহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা

মনপুরায় মাদক সরবরাহের সময় গাঁজাসহ দুই মাদককারবারি আটক, জেল হাজতে প্রেরণ।। সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু ভোলার মনপুরায় মাদক সরবরাহের সময় দুই মাদককারবারিকে গাঁজাসহ আটক করে পুলিশ। রোববার দুপুর দেড় টায় মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শনিবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিকদার হাটের মুদি দোকানের সামনে থেকে এক মাদককারবারি ও অপর এক মাদককারবারীকে হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে আটক করে পুলিশ। এই দুই মাদককারবারির কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত দুই মাদককারবারি হলেন, মজির উদ্দিন ও রাজিব। উভয়ের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৮ ওয়ার্ডে। এই বিষয়ে মনপুরা থানান অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটককৃত দুই মাদককারবারিকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।