শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মোটরসাইকেল তল্লাশিতে ৮.৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক। সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম সিন্ডিকেটের দাপটের অভিযোগ ’ ভারতীয় পুশইন বন্ধের দাবিতে সাতক্ষীরা সীমান্তে বিক্ষোভ আটঘরিয়ায় উপজেলা পর্যায়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে দৈনিক ভিত্তিক ও মাষ্টাররোল কর্মচারীদের বিভাগীয় সমাবেশ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ০৯টি মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেল একজন আসামি আটক। ঝিনাইদহের নতুন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সিরাজগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের ব্যক্তিক্রমী উদ্যোগ। GAP প্রটোকল ভ্যালিডেশন বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

মনপুরায় সাংবাদিক সজীব মোল্লার ওপর হামলা: তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরায় “আমাদের সময়” পত্রিকার সাংবাদিক সজীব মোল্লার ওপর বর্বর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলসহ সর্বস্তরের মানুষের মধ্যে তীব্র নিন্দা ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, মনপুরার “মডেল ফার্মা ডায়াগনস্টিক” এর মালিক পলাশ ফরাজি এই হামলার সঙ্গে জড়িত। পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর এমন ন্যাক্কারজনক হামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় ধরনের হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সচেতন মহল বলছে, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাদের ওপর হামলা মানে সত্য প্রকাশের পথ রুদ্ধ করার চেষ্টা। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে দোষীদের শাস্তির মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা