বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা জাতীয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবলে কৃতিত্ব, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল মঙ্গলসিকদার খেলাঘরের মাসুম চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হলেন হারুয়ালছড়ির আকিব আসামী আবু তাহেরের ফাঁ,সির আ,দেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা, গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ, নলডাঙ্গায় বৃক্ষরোপণ, কৃষি উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরন

ভোলাহাটে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

মুকুল হক, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গরু চুরির অভিযোগে আটক এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন ২০২৬) সকালে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের গোহালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গোহালবাড়ি গ্রামের বাসিন্দা মো. এমরান হোসেন (৫৭)-এর গোয়ালঘরে গরু চুরির চেষ্টা করা হচ্ছে বলে পরিবারের সদস্যরা টের পান। এ সময় তারা একজনকে আটক করে চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।
আটক ব্যক্তিকে গরু চোর সন্দেহে উত্তেজিত জনতা মারধর করে গুরুতর আহত করে। আহত ব্যক্তি ফিরোজ আলী (৪০), পিতা মৃত নুর নবী, মাতা ফেরদৌসি বেগম। তিনি মূলত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই কলেজ বস্তি এলাকার বাসিন্দা হলেও দীর্ঘ পাঁচ বছর ধরে ভোলাহাট উপজেলার গোহালবাড়ি গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।
খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তবে নিহত ব্যক্তি প্রকৃতপক্ষে চুরির সঙ্গে জড়িত ছিলেন কি না, সে বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা