রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
উখিয়া টেকনাফ বিশেষ অভিযান ১০ হাজার ইয়াবাসহ নারী আটক বেনাপোল বাস টার্মিনাল থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চুয়াডাঙ্গার জনজীবন, পানিবন্দীদের পাশে প্রশাসন শরীফুজ্জামান শরীফ চট্টগ্রাম অঞ্চলের সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে ছয় দিনে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। রাজশাহীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ কর্মসূচির উদ্বোধন, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিনু গলাচিপায় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় দামুড়হুদা মডেল মসজিদে নারী জামায়াতের কর্মশালা ঘিরে তীব্র বিতর্ক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার মফস্বল সম্পাদক এস. কে. ইয়াসিন–এর শ্রদ্ধেয় দাদী আজ, ১১ জুলাই ২০২৬, শনিবার, দুপুর ২:০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন। সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় সাত লক্ষ টাকার মালামাল আটক রাজশাহীতে ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ দম্পতিসহ তিনজনের বিরুদ্ধে

ভোমরা স্থলবন্দর সীমান্তে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ, ২ ভারতীয় নাগরিক আটক

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্টে অভিযান চালিয়ে ২১৬টি ডায়মন্ডের নাকফুল, একটি ভারতীয় ট্রাক এবং দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা।

আটককৃতরা হলেন, ট্রাকের চালক ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার পানিতর গ্রামের সন্তোষ দাসের ছেলে সমরেশ দাস এবং বসিরহাট সদরের মৃতঃ সুধীর মন্ডলের ছেলে রাম মন্ডল।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জুলাই বিকেলে ভোমরা চেকপোস্টে অভিযান চালিয়ে ভারত থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকে তল্লাশি করে এসব ডায়মন্ডের নাকফুল উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক সমরেশ দাস ও সহযোগী রাম মন্ডলকে আটক করা হয়। জব্দ করা ট্রাকটির নিবন্ধন নম্বর WB 59 B9919।

বিজিবির তথ্য অনুযায়ী, জব্দকৃত ডায়মন্ডের নাকফুলের মূল্য ৪৫ লাখ ৬২ হাজার টাকা এবং ট্রাকটির মূল্য ৮৫ লাখ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানিয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। চোরাচালান রোধ ও সরকারি রাজস্ব সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা