শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা,থানায় আত্মসমর্পণ করল খুনি। তারাগঞ্জে নিহত সানজিদার পাশে বিএনপি: জেলা আহ্বায়ক সাইফুর রহমানের আর্থিক সহায়তা প্রদান সাতক্ষীরায় ভাইপো হত্যা মামলায় কাকা আটক সারাদেশে উৎসবমুখর পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু মনপুরা নৌরুটে ৬ মাস বন্ধ যাত্রীবাহী সি-ট্রাক পণ্যবাহি ট্রলারই ভরসা মনপুরাবাসীর মাল আর যাত্রী গাদাগাদি করে চলছে পণ্যবাহি ট্রলারে টেকনাফে বিজিবির অভিযানে ২ কেজি আইস, জি-৩ রাইফেল ও গুলিসহ ইজিবাইক জব্দ নওগাঁয় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন ছাড়ার নোটিশ প্রত্যাহারের দাবিতে ডিসিকে স্মারকলিপি আটঘরিয়ায় হামলা ও মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে এমপি মাজেদুর রহমানের ঐচ্ছিক তহবিলের ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বিতরণ

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ।

অতুল সরকার, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ডাক্তারের ভুল চিকিৎসায় মোঃ আনোয়ার হোসেন (৫৫) নামে এক রোগীর মৃত্যুতে বিক্ষোভ করেছে রোগীর স্বজনেরা।

বুধবার (১ জুলাই) বিকেল ৪ টার দিকে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের সামনে নিহতের শতাধিক স্বজন চিকিৎসকের শাস্তির দাবী করে বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভকারীরা হাসপাতালে প্রবেশ করতে গেলে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বাধা দেয়।

নিহতের ভাই মোঃ কামাল হোসেন বলেন, মঙ্গলবার রাতে নিহত আনোয়ার হোসেন গ্যাসফরম করলে পাংশা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই আমার ভাইয়ের শারীরিক অবস্থার উন্নতি হলে আমরা ভাইকে বাড়ি নিয়ে যেতে চাই। তবে ডাক্তার আরও একদিন রোগীকে হাসপাতালে রাখতে বললে আমি বাড়ি চলে যাই। আজ সকালে আমার ভাই নিজে হেটে বাথরুমে যায়। দুপুরে স্বাভাবিক ভাবে খাবার খেয়ে ছিলো। দুইটার পরে ডাক্তার কুতুবুদ্দিন (আরএমও) আমার ভাইয়ের শরীরে ইনজেকশন দিলে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। আমরা ডাক্তার কে বিষয়টি জানালে তিনি রোগী কে ফরিদপুর নিতে যেতে বলে। আমরা অ্যাম্বুলেন্স ঠিক করতে গেলে রোগী মারা যায়। এর পর থেকে ওই ডাক্তার কে আর হসপিটালে পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: কুতুবউদ্দিন এর মন্তব্য নিতে হসপিটালে গেলে গেলে তাকে পাওয়া যায় নাই।পরে তার মোবাইলে ফোনে কল দিলে তার বন্ধ পাওয়া যায়।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি রত ডা:মো: ইনজামামুল হক শিহাব বলেন হসপিটালে রোগীর মৃত্যু কে কেন্দ্র করে বাইরে রোগীর স্বজনরা হট্টগল শুরু করে। এতে হসপিটালে চিকিৎসা নিতে আসা রোগীসহ আমরা আতঙ্কিত হয়ে পড়ি। বিষয়টি আমার উদ্ধতন কর্তৃপক্ষকে জানাই। পরে পুলিশ থানা পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা