শনিবার, ০২ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের রক্তেই গণতন্ত্র সমুন্নত থাকবে: নাটোরে হুইপ দুলু সাতক্ষীরা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত দুর্গাপুরে দিনে-দুপুরে ভ্যান ছিনতাইচেষ্টা: এলাকাবাসীর হাতে আটক ১, গণধোলাই শেষে পুলিশে সোপর্দ ফ্রান্স প্রবাসী আবেদ হোসাইনকে বাহুবল যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব–এর সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ১–৭ মে অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬–এর কর্মসূচির উদ্বোধন করা হয়। শ্রমিক-মালিক ঐক্যেই সমৃদ্ধির পথ—মহান মে দিবস ২০২৬ উপলক্ষে শ্রদ্ধা ও সংহতির আহ্বান টঙ্গীতে অভিযানে ধরাছোঁয়ার বাইরে অভিযোগভুক্ত নারী মাদক ব্যবসায়ী আটক, উদ্বেগে এলাকাবাসী শৈলকুপায় আলোচিত ঘটনা: মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গে পালিয়েছেন মা

ভারতে পাচার হওয়া ৩৩ বাংলাদেশীকে বেনাপোল বন্দর দিয়ে হস্তান্তর

আজহারুল ইসলাম সাদী

কাজের প্রলোভনে ভারতের গুজরাট ও চেন্নাই পাচার হওয়া বাংলাদেশী ৩৩ নারী শিশু পুরুষকে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। রবিবার (২২মার্চ) বিকালে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁর পেট্টাপোল ক্যাম্পের বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। এদের মধ্যে ৪ জন নারী, ২৫ জন পুরুষ ও ৪ শিশু রয়েছে। জাস্টিস এন্ড কেয়ারের এফএফ অফিসার সরিফুল ইসলাম ও ইমিগ্রেশন পুলিশ জানায়, এক থেকে দুই বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে কাজের প্রলোভনে ভারতের গুজরাট ও চেন্নাই যায় তারা। এক পর্যায়ে চেন্নাই পুলিশের হাতে আটক হয়ে ভারতের চেন্নাই জেল থেকে ছাড়া পেয়ে তাদেকে নেওয়া হয় মানবধিকার শেল্টারহোমে। পরে দুদেশের হাইকমিশন সহ সংশ্লিষ্ট দফতরের সহযোগিতায দেশে ফেরেন তারা। দেশে ফেরা নারী পুরুষ ও শিশুদের বাড়ি পাবনা, নারানগঞ্জ, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, গাজিপুর, রংপুর, রনিলফামারী, কুমিল্লা, কুড়িগ্রামসহ বিভিন্ন জেলায়। পরে ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। মানবধিকার সংগঠন জাষ্টিস এন্ড কেয়ার পোর্ট থানা থেকে জিডির পর তাদেরকে জিম্মায় নেয়। পরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তরসহ আইনী সহায়তা দেওয়া হবে বলে জানান জাস্টিস এন্ড ফেয়ার এসে এবং অফিসার সাইফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা