বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন। গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপিত ভালুকায় পরকীয়ায় অভিযুক্ত দপ্তরীর বরখাস্তের দাবিতে মানববন্ধন

ভাইরাল ভিডিওর দুই ছিনতাইকারী আটক, পুনরায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার

কক্সবাজার কক্সবাজার শহরের আলোচিত একটি ছিনতাই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দ্রুত অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) ভোররাতে কক্সবাজার সদর থানার লাবণী পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গত ২৬ মার্চ ভোর ৬টার দিকে কক্সবাজার পৌরসভার লাইট হাউজ পাড়ায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাটির ভিডিও ফুটেজ দিনভর সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারে মাঠে নামে কক্সবাজার সদর থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় ২৯ মার্চ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে লাবণী পয়েন্ট এলাকায় পুনরায় ডাকাতির প্রস্তুতিকালে একটি চক্রকে ঘিরে ফেলে পুলিশ। এ সময় ভাইরাল ভিডিওতে শনাক্ত দুই ছিনতাইকারীসহ কয়েকজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— খায়রুল আমিন ওরফে মুন্না (২৯), মহেশখালী উপজেলার শাপলাপুর এলাকার বাসিন্দা; বর্তমানে কক্সবাজার শহরের ঝিলংজা এলাকায় বসবাস করেন। আব্দুর শুক্কুর (২৫), কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্র জানায়, খায়রুল আমিনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, হত্যা ও অস্ত্র আইনের একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া অন্তত ১৮টির বেশি মামলার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে আব্দুর শুক্কুরের বিরুদ্ধেও আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ কয়েকটি মামলা রয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা