মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাত্র ৮ মাসে ৩০ পারা কুরআনের হাফেজ মুয়াজ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আওয়ামী লীগের মতো বিএনপি সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে: ঝিনাইদহে হাসনাত আবদুল্লাহ ধলীগৌরনগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান মাকসুদুর রহমান হাং পদুয়া গরু বাজারে ‘খুঁটি বাণিজ্য’। মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডা. সোহেল কবির বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির পথচলা শুরু ঝিনাইদহে হ.ত্যা মা.ম.লার আ.সা.মি জামায়াত নেতা ড. মনোয়ার হোসেনসহ ৫ জনকে কা.রা.মু.ক্ত দেওয়া হয়েছে, দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি চায় পৌর শহরের ৫টি এলাকার পানিবন্দী হাজার হাজার মানুষ৷ এনসিপি নেতা তারেখ রেজা সংবাদ সম্মেলনের আগেই গ্রেফতার হলেন ঝিনাইদহ থেকে। সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ

মো. রুবেল মিয়া, স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা এলাকায় কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, উপজেলার ইছাপুর ইউনিয়ন এর ফুলবাড়িয়া গ্রাম-এর বাসিন্দা ইউনুছ মিয়ার ছেলে লোকমান মিয়া নিজের ফসলি জমি পাহারা দেওয়ার উদ্দেশ্যে উরা ঘরে রাত যাপন করছিলেন।
অভিযোগ রয়েছে, রাত আনুমানিক ১টার দিকে দুলাল মিয়া, আলাল মিয়া, জালাল মিয়া, কুদ্দুস মিয়া, শফিক মিয়া ও ইদ্রিস মিয়া দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
লোকমান মিয়ার ভাই হৃদয় মিয়া জানান, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে হামলাকারীদের সঙ্গে তাদের দ্বন্দ্ব চলে আসছিল। এ বিষয়ে একটি মামলাও চলমান ছিল এবং রায় তাদের পক্ষে আসে। এরপর থেকেই প্রতিপক্ষরা ক্ষুব্ধ হয়ে বিভিন্নভাবে তাদের ফসলি জমিতে বাধা সৃষ্টি করে আসছিল এবং রাতের আঁধারে জমিতে বিষ প্রয়োগের মতো ঘটনাও ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, হামলাকারীদের উদ্দেশ্য ছিল তার ভাইকে হত্যা করে গুম করা। তবে লোকমান মিয়ার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
ঘটনার পর লোকমান মিয়ার স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বিজয়নগর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা