হেবজুল বাহার, ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও ছেলেসহ সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আজ (শুক্রবার) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রামরাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী একটি দ্রুতগামী মাছবাহী পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজিতে থাকা মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়।নিহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।