মোঃ জিয়াউদ্দিন ,ভোলা প্রতিনিধি
বোরহানউদ্দিনে ২০০গ্রাম অবৈধ মাদকদ্রব্য সহ আটক করেছে বোরহানউদ্দিন থানার পুলিশ। ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন ফুলকাচিয়া ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মোঃ মিজান গোরাগাজি গোপন সংবাদের ভিত্তিতে (২২মার্চ২০২৬) রবিবার রাতে বোরহান উদ্দিন থানার পুলিশ এসআই ও সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া আসামি মোঃ মিজান গোরাগাজি (৩৫) কে গ্রেফতার করে। পিতা মোঃ আবদুল কাদের গোরাগাজি ২০০ গ্রাম মাদক দ্রব্য গাজা সহ আটক করেছে বোরহানউদ্দিন থানার পুলিশ। বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনিরুজ্জামান এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে জেলা বিশেষ প্রতিনিধি মাতৃজগতকে বলেন২০০গ্রাম মাদকদ্রব্য গাজা পাওয়া গেছে। মামলা রুজু প্রক্রিয়াধীন মাদক নির্মূলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিষয়টি নজরদারি রয়েছে। আইন-শৃঙ্খলাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।