বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নলডাঙ্গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :

নাটোরের নলডাঙ্গা উপজেলার ১ নং ব্রহ্মপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শাখারীপাড়া গ্রামে ৫ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি উজ্জল।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার নেতৃত্বের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেন।

দোয়া শেষে উপস্থিত নেতৃবৃন্দ জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা