রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, মোটরসাইকেল ভাঙচুর; আহত ৩ চার দশক পরও প্রাসঙ্গিক কেন শহীদ জিয়া? বিএনপিকে শক্তিশালী করতে হবে’— ফরিদগঞ্জে জিয়ার শাহাদাতবার্ষিকীর সভায় হারুনুর রশিদ ঝিনাইদহের কালীগঞ্জে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত ঝিনাইদহে এনসিপির মানববন্ধন, দুই নেতার মুক্তির দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ও ঐক্যের আহ্বান গাজীপুরে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে অস্ত্রধারী গ্রেফতার সহ দুইটি বিদেশি পিস্তল উদ্ধার। কোরবানির পশুর চামড়ার বাজারে ধস: রাস্তা ও নদীর পাশে ফেলে রাখা হচ্ছে কোরবানির চামড়া সাতক্ষীরায় ঝড়ে গাছ ভেঙে শিশুর মৃত্যু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: বাস্তবে কতটা কার্যকর?

বিএনপিকে শক্তিশালী করতে হবে’— ফরিদগঞ্জে জিয়ার শাহাদাতবার্ষিকীর সভায় হারুনুর রশিদ

সাখাওয়াত, ভ্রাম্যমান প্রতিনিধি:

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে আলোচনা সভা, মিলাদ মাহফিল, তবারুক ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে ২০২৬) ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং ২০২৬ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ।
বক্তব্যে তিনি বলেন, “দেশ যখনই সংকটে পড়েছে, তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার জনগণের পাশে দাঁড়িয়েছে। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে দেশের বিভিন্ন সংকটময় সময়ে এ পরিবারের ভূমিকা অনস্বীকার্য।”
তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে দেশ পরিবর্তনের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করলেও মানুষের হৃদয় থেকে তাঁকে মুছে ফেলতে পারেনি। তাঁর উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দেশের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে হারুনুর রশিদ বলেন, “ষড়যন্ত্র এখনো থেমে নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। নতুন প্রজন্মকে সামনে এনে তাদের হাতে দলের পতাকা তুলে দিতে হবে। একইসঙ্গে প্রবীণ ও ত্যাগী নেতাদের তরুণদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।”
আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, আব্দুল খালেক পাটোয়ারী, মহাসিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, সাবেক ইউপি চেয়ারম্যান বাছির আহমদ, হুমায়ুন কবির কাজী, পৌর বিএনপির মহসিন পাটোয়ারী, হাবিবুর রহমান রুবেল, মহিলা দলের নেত্রী মাহমুদা পারুল, শারমিন করিম, আলেয়া বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আখতার হোসেন, ইকবাল পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুর পাটওয়ারী রুবেল, কৃষক দলের হেলাল হোসেন, উপজেলা ছাত্রদলের মহিউদ্দিন ভূঁইয়া মহিন ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন মোল্লাসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, শ্রমিকদল, কৃষক দল, ওলামা দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে তবারুক বিতরণ এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা