মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

বাংলাদেশ হিন্দু ছাত্র জাগরণ মঞ্চ নীলফামারী জেলা কমিটি অনুমোদন

সিনিয়র স্টাফ রিপোর্টার

 

বাংলাদেশ হিন্দু ছাত্র জাগরণ মঞ্চের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে নীলফামারী জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শ্রাবন দাশ ও সভাপতি অন্নিশীল এবং সাধারণ সম্পাদক বিকাশ বাড়ৈ (তন্ময়) নীলফামারী জেলার নবগঠিত জেলা কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 

নতুন অনুমোদিত জেলা কমিটিতে আশীষ বিশ্বাস সভাপতি ও পরিতোষ শীল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়াও জেলা কমিটিতে সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদকসহ মোট ২০ জন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

কমিটি অনুমোদনের মাধ্যমে নীলফামারী জেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বিশ্বাস প্রকাশ করেন যে, নবগঠিত জেলা কমিটি ছাত্র সমাজের মধ্যে ধর্মীয় চেতনা, নৈতিকতা ও সনাতন মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

শেষে সংগঠনের পক্ষ থেকে সকলকে ঐক্যবদ্ধভাবে “ধর্মে আস্থা, ন্যায়ে দৃষ্টি, মানবতায় উদ্ভাসিত হোক বাংলাদেশ” এই শ্লোগানে কাজ করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা