শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁর বদলগাছীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। রূপনগরে বাইতুল মামুর জামে মসজিদের ৫ম তলার নির্মাণকাজের উদ্বোধন করেন বদলগাছীতে গাঁজা ও ট্যাবলেটসহ যুবক গ্রেফতার সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন সাংবাদিক মোঃ মিন্টু মিয়া। বাকিতে চা )না দেওয়াকে কেন্দ্র করে শৈলকুপায় র,ক্তক্ষয়ী সং,ঘর্ষ, আ,হত অন্তত ১০ জন। সাতক্ষীরায় সময় টিভি’র প্রতিষ্ঠা বার্ষিক উদযাপিত জাসাস নেত্রী জাকিয়া সুলতানা মিতার রাজনৈতিক পথচলা ও প্রত্যাশা বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে শৈলকুপায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১০ গাজীপুরের শ্রীপুরে নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজি নিযুক্ত হয়েছেন নন্দিত কবি রেজাউদ্দিন স্টালিন ।

রিপন শান #

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিযুক্ত হয়েছেন কবি রেজাউদ্দিন স্টালিন । শেখ রেজাউদ্দিন আহমেদ ওরফে রেজাউদ্দিন স্টালিনকে আগামী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

২১ সেপ্টেম্বর ২০২৫ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মাহফুজুল আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শেখ রেজাউদ্দিন আহমেদকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর অফিস আদেশে সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিল। এক সপ্তাহ পর সেই দায়িত্ব পেলেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারুণ্যের কবি রেজাউদ্দিন স্টালিন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা