রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
উখিয়া টেকনাফ বিশেষ অভিযান ১০ হাজার ইয়াবাসহ নারী আটক বেনাপোল বাস টার্মিনাল থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চুয়াডাঙ্গার জনজীবন, পানিবন্দীদের পাশে প্রশাসন শরীফুজ্জামান শরীফ চট্টগ্রাম অঞ্চলের সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে ছয় দিনে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। রাজশাহীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ কর্মসূচির উদ্বোধন, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিনু গলাচিপায় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই মাদক কারবারি গ্রেফতার চুয়াডাঙ্গায় দামুড়হুদা মডেল মসজিদে নারী জামায়াতের কর্মশালা ঘিরে তীব্র বিতর্ক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার মফস্বল সম্পাদক এস. কে. ইয়াসিন–এর শ্রদ্ধেয় দাদী আজ, ১১ জুলাই ২০২৬, শনিবার, দুপুর ২:০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন। সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় সাত লক্ষ টাকার মালামাল আটক রাজশাহীতে ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ দম্পতিসহ তিনজনের বিরুদ্ধে

বন্যার পানিতে ডুবে রাজনগরে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান

রাহেল আহমেদ, রাজনগর (মৌলভীবাজার):

মৌলভীবাজারের রাজনগর উপজেলার আকুয়া গ্রামে বন্যার পানিতে ডুবে মোঃ আশরফ মিয়া (স্থানীয়ভাবে পরিচিত ‘আসই মিয়া’) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার নিজ বাড়ির আশপাশে জমে থাকা বন্যার পানিতে তিনি দুর্ঘটনাবশত ডুবে যান। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে উদ্ধার করে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম আশরফ মিয়া তাজুদ মিয়া, মনসুর মিয়া ও সুজাত মিয়ার পিতা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজার নামাজের সময় ও স্থান পরে জানিয়ে দেওয়া হবে।

বর্তমানে রাজনগর উপজেলার বিভিন্ন এলাকা, বিশেষ করে কামারচাক ইউনিয়নের অনেক গ্রাম এখনো বন্যার পানিতে প্লাবিত। পানি বৃদ্ধি পাওয়ায় চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই সবাইকে অপ্রয়োজনীয়ভাবে ঘরের বাইরে না যাওয়ার এবং বন্যার পানিতে চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হচ্ছে।

বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের একা বাইরে যেতে দেবেন না। স্রোতযুক্ত বা গভীর পানি অতিক্রম করা থেকে বিরত থাকুন। নৌকায় চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করুন এবং রাতে চলাচল এড়িয়ে চলুন। কোথাও জরুরি পরিস্থিতি দেখা দিলে দ্রুত স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক দল অথবা উদ্ধারকারী সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করুন।

একটি অসাবধানতাই বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই নিজের নিরাপত্তার পাশাপাশি পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের প্রতিও খেয়াল রাখুন।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা